
Md Monir Hosen
Nangalkot Cumilla Bangladesh
আমাদের গল্প
আমাদের দেশে প্রতিদিন কোথাও না কোথাও ওয়াজ ও মিলাদ মাহফিল হয়। কিন্তু খবরগুলো ছড়িয়ে থাকে ফেসবুক পোস্ট, পোস্টার আর মুখে মুখে। ফলে অনেকেই নিজের এলাকার, এমনকি পাশের গ্রামের মাহফিলের খবরও সময়মতো পান না। এই সমস্যার সমাধান করতেই মাহফিলম্যাপের জন্ম। এখানে মানচিত্রে দেখা যায় কোথায় মাহফিল হচ্ছে, কবে, কোন বক্তা আসছেন, আর সেখানে যেতে কত সময় লাগবে। আয়োজক ও সাধারণ মানুষ দুজনেই সহজে তথ্য যোগ করতে পারেন।
আমরা যা করি
আমি Monir Hosen । প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জনপদের মাহফিলের খবর এক জায়গায় পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।
আমাদের লক্ষ্য
আমাদের লক্ষ্য একটাই: বাংলাদেশের প্রতিটি মাহফিলের নির্ভরযোগ্য তথ্য প্রতিটি মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়া। সহজ প্রবেশাধিকার: বিজ্ঞাপন, লগইন বা ঝামেলা ছাড়াই যে কেউ মাহফিল খুঁজে পাবেন। নির্ভুল তথ্য: প্রতিটি মাহফিল যাচাইয়ের পরেই প্রকাশিত হয়। সবার জন্য উন্মুক্ত: শহর থেকে প্রত্যন্ত গ্রাম, সব এলাকার মাহফিল এখানে স্থান পাবে।
আপনি যেভাবে সহায়তা করতে পারেন
মাহফিলম্যাপ সবার অংশগ্রহণে এগিয়ে চলে। আপনিও পাশে থাকতে পারেন: মাহফিল যোগ করুন: আপনার এলাকায় মাহফিল হলে ম্যাপে ক্লিক করে তথ্য জমা দিন। তথ্য যাচাই করুন: মাহফিল সত্যিই হচ্ছে কি না, ভোট দিয়ে অন্যদের জানান। ভুল জানান: কোনো তথ্য ভুল দেখলে "ভুল তথ্য জানান" বাটনে চাপ দিন। ছড়িয়ে দিন: বন্ধু, পরিবার ও এলাকার মানুষের সাথে সাইটটি শেয়ার করুন। আপনার একটি তথ্য অন্য কারও মাহফিলে পৌঁছানোর পথ সহজ করতে পারে।
গোপনীয়তা ও শর্ত
সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬ মাহফিলম্যাপ একটি বিনামূল্যের সেবা। এর উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন জায়গার ওয়াজ মাহফিলের তথ্য এক জায়গায় সাজিয়ে রাখা, যাতে সবাই সহজে নিজের এলাকার মাহফিল খুঁজে পান। অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করলে আপনি নিচের কথাগুলো মেনে নিচ্ছেন বলে ধরা হবে। ১. আমরা কোন তথ্য নিই ক) মাহফিল যোগ করলে: মাহফিলের নাম, তারিখ, সময়, স্থান, বক্তার নাম, পোস্টার এবং আপনি নিজে যে যোগাযোগের তথ্য দেন, শুধু সেগুলো। খ) অবস্থান: "কাছের মাহফিল" সুবিধা ব্যবহার করলে আপনার ফোন অনুমতি চাইবে। আপনি অনুমতি দিলে শুধু কাছের মাহফিল দেখানোর কাজে অবস্থান ব্যবহার করা হয়। অনুমতি না দিলেও বাকি সব সুবিধা ব্যবহার করতে পারবেন। গ) সাধারণ ব্যবহারের পরিসংখ্যান: সাইট ও অ্যাপ আরও ভালো করার জন্য কোন পেজ কতবার দেখা হয় এমন সাধারণ হিসাব রাখা হতে পারে। এতে আপনাকে ব্যক্তিগতভাবে চেনা যায় না। ঘ) অভিযোগ: কোনো মাহফিলের তথ্য ভুল মনে হলে রিপোর্ট করলে আপনার পাঠানো বার্তাটুকু আমরা পাই। ২. তথ্য কীভাবে ব্যবহার হয় আপনার তথ্য শুধু মাহফিল দেখানো, খুঁজে পেতে সাহায্য করা এবং সেবার মান ভালো রাখার জন্য ব্যবহার করা হয়। আপনার ব্যক্তিগত তথ্য আমরা বিক্রি করি না এবং অন্য কাউকে বাণিজ্যিক কাজে দিই না। সব তথ্য নিরাপদ অনলাইন সার্ভারে সংরক্ষিত থাকে। সার্ভার ও হোস্টিং সেবা দেয় তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান, তারা শুধু সাইট চালু রাখতে সাহায্য করে। ৩. মাহফিল যোগ করার নিয়ম আপনি মাহফিল যোগ করলে নিচের বিষয়গুলো মেনে চলবেন। ১) সঠিক ও সত্য তথ্য দিন। তারিখ, সময় ও স্থান যাচাই করে লিখুন। ২) যে মাহফিলে ইসলামী আদর্শের পরিপন্থী কিছু প্রচার হয়, কাউকে আক্রমণ বা হেয় করা হয়, অথবা সমাজে বিভেদ ও উত্তেজনা ছড়ানো হয়, এমন মাহফিল যোগ করবেন না। ৩) অন্যের ছবি, পোস্টার বা লেখা তার অনুমতি ছাড়া ব্যবহার করবেন না। ৪) একই মাহফিল বারবার যোগ করবেন না এবং ভুয়া মাহফিল দেবেন না। ৫) অশ্লীল, অপমানজনক বা অপ্রাসঙ্গিক কিছু লিখবেন না। ৪. যাচাই ও অনুমোদন যোগ করা প্রতিটি মাহফিল প্রকাশের আগে অ্যাডমিন দেখে নেন। নিয়ম না মানলে বা তথ্য সন্দেহজনক হলে কোনো কারণ না দেখিয়েই মাহফিল সম্পাদনা, বাতিল বা মুছে ফেলার অধিকার অ্যাডমিনের থাকবে। অনুমোদনের আগে কোনো মাহফিল সবার জন্য দেখা যায় না। ৫. তথ্যের সঠিকতা মাহফিলের তথ্য আয়োজক বা যিনি যোগ করেছেন, তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়। সময়, স্থান বা বক্তা শেষ মুহূর্তে বদলে যেতে পারে। তাই রওনা হওয়ার আগে আয়োজকের সঙ্গে একবার নিশ্চিত হয়ে নেওয়ার অনুরোধ রইল। কোনো তথ্য ভুল হলে এবং তার কারণে কারও অসুবিধা হলে মাহফিলম্যাপ সরাসরি দায়ী থাকবে না। ৬. তথ্য মুছে ফেলার অনুরোধ আপনার যোগ করা কোনো মাহফিল বা তথ্য সরিয়ে ফেলতে চাইলে বা কোনো ভুল সংশোধন করতে চাইলে আমাদের জানান। যুক্তিসংগত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। ৭. শিশুদের নিরাপত্তা অ্যাপটি সবার জন্য। তবে ছোটদের মাহফিল যোগ করা বা কোনো তথ্য পাঠানোর আগে অভিভাবকের সঙ্গে কথা বলা ভালো। ৮. অ্যাপ ইনস্টল করা প্রসঙ্গে অ্যান্ড্রয়েড অ্যাপটি এই ওয়েবসাইটের সঙ্গেই চলে, তাই সাইটে যা নতুন যোগ হয় অ্যাপেও তা নিজে থেকে দেখা যায়। অ্যাপটি Play Store ছাড়া সরাসরি ডাউনলোড করে ইনস্টল করতে হয়। ইনস্টলের সময় ফোন সতর্কবার্তা দেখাতে পারে। অ্যাপটি শুধু এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। অন্য কোনো লিংক বা ফাইল থেকে নেবেন না। ৯. শর্ত বদলানো প্রয়োজন হলে এই শর্ত ও গোপনীয়তা নীতি যেকোনো সময় বদলানো হতে পারে। বদলালে এই পেজেই নতুন সংস্করণ দেওয়া হবে। পরিবর্তনের পরেও সাইট বা অ্যাপ ব্যবহার করলে নতুন শর্ত মেনে নেওয়া হয়েছে বলে ধরা হবে। ১০. যোগাযোগ কোনো প্রশ্ন, পরামর্শ বা অভিযোগ থাকলে এই পেজের ফোন, ইমেইল বা ফেসবুক বাটনের মাধ্যমে আমাদের জানান। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমিন।
১
অনুমোদিত মাহফিল
১
জেলা
৩
বক্তা